1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুর পাল্টাল, ‘সবাইকে মাস্ক পরতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৭২ Time View

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গত তিন মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব উপদেশ দিয়ে আসছে সেখানে জনসাধারণের জন্য মাস্ক পরার বিষয়টি ছিল না। শুধু চিকিত্সক ও নার্সদের সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছিল সংস্থাটি। সুর পালটে এবার সবার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশে মাস্কের ব্যবহার সংক্রমণ হ্রাসে সহায়তা করেছে। তাই করোনা প্রতিরোধের অংশ হিসেবে যেসব দেশ মাস্ক ব্যবহার অন্তর্ভুক্ত করেছে সেসব দেশকে আমরা সমর্থন জানাচ্ছি। তবে সর্বসাধারণের মাস্ক ব্যবহারের ফলে বিশ্ব জুড়ে সার্জিক্যাল মাস্কের সংকট দেখা দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের কথা বললেও আগের মতো ঘন ঘন হাত ধোয়া, নিরাপদ সামাজিক দূরত্ব রক্ষা ও বারবার মেডিক্যাল টেস্ট করানোকে করোনা ঠেকানোর প্রধান পদক্ষেপ হিসেবে আবারও বর্ণনা করেছে সংস্থাটি। সার্জিক্যাল মাস্কগুলো চিকিত্সক ও নার্সদের জন্য সংরক্ষণ করে সাধারণ মানুষকে বাসায় তৈরি মাস্ক ব্যবহার করার জন্য বলেছে এই সংস্থা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved