1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

নায়ক জাভেদের সফল অস্ত্রোপচার সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ১৩৯ Time View

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক জাভেদকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। এরপর শনিবার সকালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ বিষয়ে জায়েদ খান বলেন, জাভেদ ভাইয়ের মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। সকালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শিল্পী সমিতির পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবাই তার জন্য দোয়া করবেন।

১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’র মধ্য দিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন জাভেদ। এরপর ৮০ দশক পর্যন্ত তার দাপট দেখেছে ঢালিউড। নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি পান তিনি। কিন্তু এখন আর তাকে অভিনয় করতে দেখা যায় না। তবে সিনেমা সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। এই তালিকায় রয়েছে- মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরমগরম, তিন বাহাদুর, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা, সিন্দাবাদসহ আরো অনেক সিনেমা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved