1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ ভারত কাঁপাচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ১৭৩ Time View

গিটার জাদুকর আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পরে সেই শোক বাংলাদেশের পাশাপাশি ছড়িয়ে পড়েছিলো ভারতেও। বিশেষ করে কলকাতায় বাচ্চুকে শ্রদ্ধা জানিয়েছিলেন কবীর সুমন, অনুপম রায়সহ আরো অনেক তারকারা।

আইয়ুব বাচ্চুর প্রতিটি গানই তুমুল জনপ্রিয়। তবে তার মধ্যে ‘সেই তুমি’ গানটি যেন মানুষের হৃদয়ে গেঁথে আছে। আর তাই ভারতে এই লকডাউনের মাঝে গানটি নিয়ে শুরু হলো অনলাইন লকডাউন। যেটির উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চুর একজন ভক্ত ও সংগীতপ্রেমী সায়ক দাস। আর সেই আয়োজনের অংশ হিসেবেই ভারতের শতাধিক তরুণ শিল্পী ও সংগীতপ্রেমীরা গানটি গেয়ে প্রকাশ করেছেন ফেসবুকে।

এই আয়োজনের কল্যাণে নতুন করে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘সেই তুমি’ গানটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

সায়ক দাস এই প্রজেক্ট প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, কলকাতায় অনেকের মুখেই ‘সেই তুমি’ গানটি শোনা যায়। আমরা প্রিয় এই গানটিকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। শতাধিক গানের ভিডিও থেকে নির্বাচিত ২০টির মতো ভিডিও নিয়ে আরেকটি ভিডিও শিগগিরই প্রকাশ করবো।

প্রসঙ্গত, কলকাতায় আশি-নব্বই দশক থেকেই ব্যাপক জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। বহুবার তিনি কলকাতাসহ পশ্চিমবঙ্গে কনসার্টে শ্রোতা মাতিয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved