1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

করোনাভাইরাসে মৃত্যু: চীনের প্রকাশ করা সংখ্যা নিয়ে ট্রাম্পের সন্দেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৭৮ Time View

চীনে করোনাভাইারাসে আক্রান্ত ও মৃতের সরকারি সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সমেল্লনে ট্রাম্প বলেন, চীনের পরিসংখ্যানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমার মনে হয় কম করে দেখানো হয়েছে।মার্কিন আইন প্রণেতা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পক্ষ থেকে বেইজিংয়ের বিরুদ্ধে এই প্রাদুর্ভাবের প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

রয়টার্সের খবরে বলা হয়, একই ব্রিফিংয়ে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেওয়া আক্রান্ত ও মৃতের হিসাব ঠিক কিনা, তা জানার কোনো উপায় নেই।

ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক বেশি।

বুধবার পর্যন্ত বিশ্বের ৯ লাখেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার উপরে। দেশটিতে দুই লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে, মৃতের সংখ্যাও ৫ হাজার পেরিয়ে গেছে।  খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved