1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কোয়ারেন্টাইন দিয়েছে সম্পর্ক উন্নয়নের সুযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৬১ Time View

করোনা আতঙ্কে বিশ্বের প্রায় সবাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। অনির্দিষ্টকালের এই ছুটি কীভাবে কাটাচ্ছেন আপনি? অনেকে তো বাড়িতে থেকেও করছেন অফিস। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। গৃহবন্দী থেকে আবার অনেকেই হাঁপিয়ে উঠেছেন! 

তবে জানেন কি? এটিই কিন্তু উপযুক্ত সময় পরিবারের সঙ্গে সম্পর্কটা আরো গাঢ় করার। কাজের চাপে পরিবারের একে অন্যের সঙ্গে যে দূরত্বটা হয়েছিল এই হোম কোয়ারেন্টাইনের সময় তা আবারো রং ফিরে পেতে পারে। সব অভিমান মুছে আরো সজীব হয়ে উঠতে পারে সম্পর্কগুলো। ভাবছেন কীভাবে? জেনে নিন এসময় সম্পর্ক গাঢ় করার কয়েকটি উপায়-

> পরিবারের সবার জন্য রান্না করতে পারেন। সন্ধ্যার নাস্তায় বা রাতের খাবারে নতুন নতুন রেসিপি করতে পারেন। এতে আপনারও সময় কাটবে। সেইসঙ্গে সবার প্রসংশাও পাবেন।

> সবাই মিলে আড্ডা দিতে পারেন। আবার ঘরোয়া গানের আসর বা কোনো খেলা খেলতে পারেন সবাই। এতে করে সুন্দর সময় কাটবে। সেইসঙ্গে মানসিক প্রশান্তিও আসবে।

> আপনি গৃহবন্দীর এসময়টাতে বাগান করতে পারেন। অনেকে আছেন শখ থাকলেও সময়ের অভাবে বাগান করতে পারেন না। তাদের জন্য এটিই উপযুক্ত সময়।

> এই অবসর সময় আপনি কাজে লাগাতে পারেন আঁকাআঁকিতে।

> আবার সেলাই বা ঘর গোছানোতে কাজে লাগাতে পারেন হোম কয়ারেন্টাইনের এই সময়টুকু।

> সন্তানকে সময় দিন। তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখতে পারেন। তাদের হোমওয়ার্কে সাহায্য করতে পারেন।

> সন্তানের সঙ্গে গল্প বা স্মৃতিচারণেও কাটবে আপনার গৃহবন্দীর এই সুন্দর সময়। এভাবে তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে।

> না পড়া বইগুলো পড়ার উপযুক্ত সময় এটি। কোন কোন বইগুলো অনেকদিন থেকেই পড়তে চাচ্ছেন। তবে সময়ের অভাবে হয়ে উঠছে না। তার তালিকা করে ফেলুন। এবার একটা করে শেষ করে ফেলুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved