1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাতে রাখুন পুষ্টিকর ‘সবজি খিচুড়ি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫৫ Time View

করোনার আতঙ্কে সবাই এখন ঘরবন্দী। তাই অনেকেই শুরুর দিকেই ঘরের প্রয়োজনীয় বাজার করে রেখেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোও শেষ হয়ে যাচ্ছে। করোনা সংক্রমণের ভয়ে বাইরে বের হওয়াও কঠিন। তাছাড়া বাড়ছে বাজার দঢ়।  

তবে এ দুঃসময়ে পরিবারের সবার সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবারই বেশি উপযোগী। তাই এর সহজ সমাধান হতে পারে সবজি খিচুড়ি। যা তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: যেকোনো চাল আধা কেজি, মসুর মুগ ও ছোলার ডাল দেড় কাপ, আলু ১টি, গাজর ২টি, পুঁইশাক (ইচ্ছা), পছন্দের আরও দু’তিনটি সবজি এক কাপ করে, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮টি, হলুদ খুব সামান্য, দারুচিনি মাঝারি আকারের ৩টি, এলাচ ৫টি, ঘি ২ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ ও পানি পরিমাণ মতো।

প্রণালী: সবজিগুলো কিউব করে কেটে নিন, পুঁইশাকের পাতা ও ডাল সামান্য কেটে নিন। চাল ও ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ফেলুন। পাত্রে চালের ডাবল পরিমাণ পানি গরম হতে দিন। অন্য পাত্রে সামান্য তেল গরম করে পুঁইশাক, সবজি এবং কাঁচা মরিচ সামান্য হলুদ ও লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এলাচ, দারুচিনি, বাটা মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য ভেজে নিন। এবার তাতে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন।

মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট চাল ভাজতে হবে। দরকার হলে আঁচ কমিয়ে নিন। চালের মধ্যে আগে ভেজে রাখা সবজি দিয়ে আরও এক মিনিট ভালো করে নাড়ুন। এবারে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে পাত্রে ঘি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেলো পুষ্টিকর সবজি খিচুড়ি। এবার টেবিলে গরম গরম পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved