1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

তাদের নিয়ে ভাবার সময় নেই: অপু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৭৭ Time View
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। বিশ্বজুড়ে নেমে এসেছে বিপর্যয়। বাংলাদেশে এই বিপর্যয়ে খেটে খাওয়া দিনমজুর মানুষা পড়েছে বেশি হুমকিতে। এমন অবস্থায় অনেক তারকাই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে।

এ তালিকায় রয়েছন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার এমন উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন। আবার কিছু লোক সমালোচনাও করেছেন। অনেকেই  বলেছে, লোক দেখানোর জন্য ফেসবুক লাইভে গিয়ে নিজেদের ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন।

এ নিয়ে অপু বিশ্বাস বলেন, দায়বোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাকে দেখে উৎসাহিত হয়ে অনেক তারকারাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যারা সমালোচনা করছেন তাদের মানসিকতার সমস্যা আছে। তারা অন্যের পাশে দাঁড়াতে পারে না। অন্য কেউ কিছু করলে সেটাতে বিব্রত হয়। তাদের নিয়ে ভাবার সময় নেই।

অপু বিশ্বাস আরো বলেন, যে মানুষগুলো দিনে এনে দিনে খায় তাদের জন্য এখন দুর্ভিক্ষের সময়। আমরা যারা ভালো আছি তারা যদি দায়িত্ব না নেই এইসব মানুষেরা কীভাবে বেঁচে থাকবে। তাই আমার মন বলছিলো কিছু একটা করা দরকার। অবশেষে সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছি। সবাইকে সচেতন থাকার পরামর্শও দিয়েছি।

অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ- ২’ নামের সিনেমা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved