1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

অঙ্কুশের বাড়িতে ঐন্দ্রিলার জন্মদিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১০৬ Time View

কথা ছিল, আল্পসের বুকে অঙ্কুশের সঙ্গে জন্মদিন কাটাবেন ঐন্দ্রিলা সেন। তবে সে ইচ্ছা আপাতত পূরণ হলো না। করোনার দাপটে জন্মদিনে সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা আগেই বাতিল হয়ে গিয়েছে অভিনেত্রীর। তবু জন্মদিন বলে কথা! কিছু অন্য রকম প্ল্যানিং তো থাকেই। 

তাই মঙ্গলবার ঐন্দ্রিলা নিজের জন্মদিন প্রেমিক অঙ্কুশের বাড়িতেই পালন করলেন। তিনি বলেন, মা আর আমি অঙ্কুশের বাড়িতে রয়েছি। লকডাউনের জন্য ওর বাড়ি এসে আটকে গিয়েছি। তবে সকাল থেকেই দেখছি, মা আর কাকিমা (অঙ্কুশের মা) রান্নাঘরে তোড়জোড় করছেন।

ঐন্দ্রিলার জন্মদিনের স্পেশাল মেনুতে রয়েছে মাটন, পায়েস, পোস্তর পদ। তবে নায়িকা বললেন, জন্মদিন আমার না অঙ্কুশের, বোঝা মুশকিল! পোস্ত খেতে ও ভালবাসে। তাই পোস্ত হয়েছে। আর কেক আমারই বানানোর কথা ছিল। জন্মদিন বলে নয়, এমনিই। তবে সে আর হয়নি।

ঐন্দ্রিলাকে জন্মদিনের প্রথম শুভেচ্ছা কিন্তু অঙ্কুশ জানাননি। রাত বারোটার কাঁটা এক হতেই মুম্বাই থেকে বন্ধুদের এক গ্রুপে মহুলকে ফোন করে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন রোদ্দুর মানে বিক্রম চট্টোপাধ্যায়।

বার্থডে গার্ল বলেন, বিক্রম প্রথম উইশ করেছে। খুব ভাল লেগেছে সেটা।

অঙ্কুশ কী উপহার দিলেন ঐন্দ্রিলাকে? এমন প্রশ্নে জবাবে অভিনেত্রী বলেন, এখনো কিছু দেয়নি। আর আমাদের বেড়াতে যাওয়া ভেস্তে গিয়ে অনেক টাকার লোকসান হয়েছে। তাই সত্যি বলছি, ওর কাছে কিছু চাইতেও পারব না।

বন্ধুমহলে কৃপণ বলে অঙ্কুশের দুর্নাম রয়েছে। তবে ঐন্দ্রিলাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অঙ্কুশের পক্ষেই উল্টো কথা বললেন। তবে এবার পরিস্থিতি গম্ভীর। তাই অঙ্কুশের ‘কিপ্টামি’ও সাত খুন মাফ! খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved