1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

লকডাউনের মাঝেও ঘুরে বেড়াচ্ছেন রণবীর-আলিয়া, ভাইরাল ভিডিও

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৮৭ Time View
আলিয়া

ভারতে করোনাভাইরাস মোকাবেলায় ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই কার্যত রুদ্ধ হয়ে গিয়েছে দেশটি। বিমান থেকে রেল কিংবা সড়ক যোগাযোগ যেমন বন্ধ হয়েছে, তেমনি বন্ধ হয়েছে- দোকান, বাজার সবকিছু। 

জরুরি সামগ্রী পাওয়া গেলেও, তা কেনার জন্য মানুষ যাতে ভিড় না জমায় সেদিকেও রাখা হচ্ছে কড়া নজরদারি। ফলে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, করোনা আতঙ্কে ঘর বন্দি প্রায় প্রত্যেকে। এসবের মধ্যে ভাইরা হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একটি ভিডিও।

যেখানে রাস্তায় দিব্যি হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। রণবীর, আলিয়ার সঙ্গে অভিনেতার পোষ্যকেও দেখা যায়।

লকডাউনের মাঝে যখন জিম বন্ধ, সেই সময় শারীরিক কসরতের জন্যই রণবীর, আলিয়া সোসাইটির মধ্যে হেঁটে বেড়াচ্ছেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন।

এদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের অভিনীত ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরই। সম্প্রতি এমনই ঘোষণা করেন ছবিটির পরিচালক অয়ন মুখার্জি। আলিয়া এবং রণবীরের সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, মৌনি রায় এবং নাগার্জুনা।

ব্রক্ষ্মাস্ত্রের পর রমবীর শামসেরার শুটিং শুরু করেন রণবীর কাপুর, অন্যদিকে আলিয়া শুরু করেন গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং।

রণবীর-আলিয়ার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved