1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

করোনাভাইরাস মোকাবিলায় সরকার উদাসীন:ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৯৬ Time View

করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই ভাইরাস রোধে বাংলাদেশ সরকার উদাসীন বলে দাবি করেন তিনি। রবিবার(২৯ মার্চ) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি। পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও অগণিত মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

বিএনপি মহাসচিব বলেন, চীন থেকে প্রথম ছড়িয়ে পড়া এই মহামারি ভাইরাস রোধে সরকার উদাসীন না থাকলে দেশে এর তীব্রতা হয়তো এত প্রকট হতো না। চলমান অবস্থার দ্রুত অবসান না হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কী হবে তা সহজেই অনুমেয় বলে মন্তব্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সব রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট। এই মহাসংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved