1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ভেস্তে যাচ্ছে ১৮’র উদযাপন, তবুও ঘরে থাকার আহ্বান চিরকুটের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৮৯ Time View

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। বেড়েই চলছে মৃতের সংখ্যা। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা, সিনেমা হল, থিয়েটার বন্ধ ঘোষণা করেছে। চলতি মাসে ব্যান্ড দল চিরকুটের পাঁচটি এবং এপ্রিলে শিডিউল দেয়া কয়েকটি কনসার্ট বাতিল হয়েছে।

দেশের জনপ্রিয় এই ব্যান্ড দলটি ১৮ বছরে পা রেখেছে। তাই বছরটি স্মরণীয় করে রাখতে ১২ মাসে ১৮টি গান প্রকাশ করতে চেয়ছিল ব্যান্ডটি। চূড়ান্ত ছিল দেশ-বিদেশের অনেক কনসার্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনাই ভেস্তে গেছে। এ নিয়ে আফসোস ব্যান্ডের সদস্যদের। তারপরও বর্তমান অবস্থায় শ্রোতাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে চিরকুট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যান্ডের অফিশিয়াল পেজে তারা জানায়, এই মুহূর্ত আমাদের প্রধান লড়াই বেঁচে থাকার লড়াই, নিজেদের সুস্থ রাখার লড়াই। পৃথিবীকে সারিয়ে তোলার লড়াই। সেই লড়াইয়ে কথায়, সুরে যতটুকু সম্ভব মানুষকে সাহস জোগানোই আমাদের আপাতত একমাত্র লক্ষ্য।

তারা আরো জানান, ১৮’র উদযাপন না হয় পরেও করা যাবে। আমাদের বিশ্বাস, নিশ্চয়ই দ্রুত এ অন্ধকার কেটে যাবে। আমরা আবার মুখরিত হব প্রাণের উচ্ছ্বাসে। তত দিনে আসুন সচেতন হই। সবাই ঘরে থাকি, সাবধান থাকি, সুস্থ থাকি।

চিরকুটের দীর্ঘ পথচলায় মাত্র তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে ২০১০ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ আর তৃতীয় অ্যালবাম ‘উধাও’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved