ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি বলেছেন, যা কিছু করেছি তা সবাইকে রক্ষার জন্য। প্রধানমন্ত্রী জানান, যারা লকডাউন মানছেন না, তারা নিজের জীবনকেই হুমকির মুখে ফেলছেন। গতকাল সাপ্তাহিক ‘মন কি বাত’-এ এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।
গত মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই বড় শহরে কাজ করতে আসা ভিন রাজ্যের শ্রমিকরা প্রবল অসুবিধায় পড়েন। -এনডিটিভি, ইত্তেফাক।