1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

হোম কোয়ারেন্টাইনে নোবেল বিজয়ী মালালা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭৬ Time View

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে অনেক দেশই এখন লকডাউন। বাড়ির বাইরে পা রাখা মানা। কড়া নির্দেশিকা জারি হয়েছে সরকারের তরফে। অগত্যা বাড়ি বসে কী কী করা যায়, সেকথাই এখন ভাবছেন গৃহবন্দিরা। মালালার ক্ষেত্রেও তাই। হোম কোয়ারেন্টাইনে একঘেয়ে হয়ে নিজেই নিজের চুল কাটলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।

মালালা ইউসুফজাইয়ের ফ্রিঞ্জ করে কাটা চুলের ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল। অনুরাগীরাও মিষ্টি বার্তাতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। বাড়িতে নিজের চুল কাটার আগে অবশ্য তিনি তাঁর ব্যক্তিগত চুল ও ত্বক বিশেষজ্ঞ জনাথন ভ্যান নেসের সঙ্গে শলা পরামর্শও করেছেন। কিন্তু জনাথন এইসময়ে মালালাকে একা নিজের চুল কাটতে একাধিকবার বারণ করলেও তিনি শোনেননি। খানিকটা শিশুসুলভ বায়না ধরেই নিজের লুক এক্সপেরিমেন্ট করে ফেলেছেন। তবে আখেড়ে তাতে খারাপ যে কিছুই হয়নি। তা মালালার পোস্টের নিচে তাঁর ব্যক্তিগত চুল-ত্বক বিশেষজ্ঞ জনাথনের মন্তব্য দেখলেই বোঝা যায়।

ক্যাপশনে মালালা জনাথনের কথা উল্লেখ করে বলেছেন, ‘জনাথন ভ্যান নেস আমাকে বার বার মানা করেছিলেন কোয়ান্টাইনে থাকাকালীন নিজের চুল কাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে! কিন্তু আমি, অবশেষে নিজেই ফ্রিঞ্জ কেটে বসলাম। আমি কি ঠিকঠাক কাটতে পেরেছি?’

প্রশ্নের উত্তরে জনাথনও বলেন, ‘বেশ পেরেছ বইকী!”

অক্সফোর্ড পড়ুয়া মালালা এখন বাড়ির বেরতে পারছেন না। তাই দিন কয়েক আগে বন্ধুদের মিস করে একটি পোস্টও করেছিলেন। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved