1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

দুই উপকরণে মিনিটেই তৈরি করুন জীবাণুনাশক স্প্রে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭৫ Time View

করোনা এখন সারাবিশ্বে মহামারির রূপ ধারণ করেছে। প্রতিদিন হাজারো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক যোগাযোগ বন্ধ রাখা।

তাছাড়া নিজেকে সমসময় পরিষ্কার রাখতেও বলা হয়েছে। হাত বারবার ধোয়া, মাস্ক ব্যবহার করা, নাক-চোখ-মুখে স্পর্শ না ইত্যাদি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এসময় বাড়ি-ঘর পরিষ্কার রাখতে বলা হয়েছে। আর এ ব্যাপারে সবাই বেশ তৎপর। বাড়ি ও ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক স্প্রের সাহায্যে জীবাণুমুক্ত করছেন অনেকেই।

তবে করোনা থেকে বাঁচতে জীবাণুনাশক স্প্রে তৈরি করে নিতে পারেন আপনি নিজেই। তাও খুব সহজ দুটি উপকরণের সাহায্যে। চলুন জেনে নেয়া যাক মিনিটেই জীবাণুনাশক স্প্রে তৈরি করার সহজ পদ্ধতি-

প্রথমে একটি বালতিতে ২০ লিটার পানি নিন। এবার এতে এক টেবিল চামচ ব্লিচিং পাউডার দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো জীবাণুনাশক স্প্রে। এটি বাইরে থেকে আসা গাড়ি, বাড়ির আশেপাশের ড্রেন, এমনকি মানুষের শরীরেও স্প্রে করা যায়। এর ফলে জীবাণু ধ্বংস হয়ে যাবে। আপনি ও আপনার পরিবার রক্ষা পাবে।

তাছাড়া ঘরে থাকা ব্যবহার্য জিনিসপত্রেও এই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুই লিটার পানিতে এক চিমটি পরিমাণ ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। এবার এটি ঘরের মেঝে, আসবাবপত্র, বাথরুম ইত্যাদি যেসব স্থানে জীবাণু থাকার ভয় রয়েছে সেখানে স্প্রে করতে পারেন।

নিজেকে ও পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারই। আপানার সাবধানতাই করোনার ভয়ানক থাবা থেকে বাঁচাতে পারে দেশ ও জাতিকে। তাই নিজেও সতর্ক হন এবং অন্যদেরও সাবধান করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved