1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ফার্ম হাউসে সপরিবার সালমান, কেনো জানেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৭৪ Time View

পরিবারের সঙ্গে সময় কাটাতে বরাবরই পছন্দ করেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। এই লকডাউন পিরিয়ডে তাই সবাইকে নিজের কাছেই রাখতে চান অভিনেতা। একারণে ২১ দিনের লকডাউনের ঘোষণা শোনার পরেই পুরা পরিবারকে নিয়ে পানভেলের বাগানবাড়িতে চলে গিয়েছেন সালমান।

এ মাসের শেষেই ‘রাধে’র শুট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুটিংও যেহেতু পিছিয়েছে আর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন সালমান। বোন অর্পিতা এবং তার পরিবারের বাকিদের নিয়ে আপাতত ফার্ম হাউসেই সময় কাটাবেন তিনি। কয়েক একর জমি জুড়ে বিস্তৃত সেই ফার্ম হাউসের মধ্যেই হাটার জায়গাও রয়েছে। সঙ্গে রয়েছে ইন-হাউস জিমও। ফলে সেখানে ফিটনেস বজায় রাখাও সহজ হবে সকলের।

আর সময় কাটানোর জন্য রয়েছে নানা ধরনের গাড়ি, যা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন খামারবাড়ির জমিতেই। খাবারের জোগানের জন্য আপাতত ভরসা রাখছেন ফার্মের ফলমূল ও আনাজপাতির উপরে। ফলে আগামী কিছু দিন সেখানেই আস্তানা সালমান-পরিবারের।

তবে বান্দ্রার বাড়িতে রয়ে গিয়েছেন সেলিম খান ও সালমা খান। যেহেতু এ সময়ে এতটা ট্রাভেল করা তাদের জন্য ঠিক নয়, তাই আপাতত মুম্বইয়েই গৃহবন্দি তারা দু’জন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved