1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কোয়ারেন্টিনে মালয়েশিয়ার রাজা-রানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৫৩ Time View

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন সমাজের সব শ্রেণির মানুষ। সাধারণ-অসাধারণ, রাজা-প্রজা সবাই। ব্রিটিশ রাজপ্রাসাদে করোনার হানার পর এবার মালয়েশিয়ার রাজপ্রাসাদের কর্মীরা আক্রান্ত হন। এরপর দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ ও তার স্ত্রী রানী টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ কোয়ারেন্টিনে চলে যান। খবর ডেইলি মেইলের।

রাজপ্রাসাদের কর্মকর্তারা বলেন, রাজপ্রাসাদের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজা ও রানী কোয়ারেন্টিনে চলে গেছেন। যদিও তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কর্মকর্তারা বলেন, রাজপ্রাসাদের সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এ সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন।

কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ২৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২১ জন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved