1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রোজার ঈদ থেকে একটি হলে দুটি ছবি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৮০ Time View

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ। আপাতত ছবি মুক্তির প্রশ্নই আসে না। তবে সুদিনের অপেক্ষায় এখন পুরো দেশ। সবাই আশা করছে, পহেলা বৈশাখে না পারলেও ঈদুল ফিতরে ঘুরে দাঁড়াবে চলচ্চিত্রাঙ্গণ। ঈদ বিনোদনের অন্যতম আকর্ষণ নতুন সিনেমা। এবার থেকে অনান্য দেশের মতো বাংলাদেশেও এক থিয়েটারে মুক্তি পাবে একাধিক ছবি। 

আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারে সম্প্রতি নতুন নির্দেশনা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনায় রোজার ঈদ থেকে সপ্তাহে একটি হলে মুক্তি পাবে দুটি ছবি।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। যেখানে সপ্তাহে একটি হলে দুটি করে ছবি মুক্তির আবেদন করেন তিনি। যা আমলে নিয়ে কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে।

কিন্তু নতুন নিয়ম মানতে নারাজ চলচ্চিত্র প্রযোজক কিংবা পরিচালকরা। কারণ নতুন নিয়ম কার্যকর করতে বছরে ২০৮টি ছবি মুক্তির দরকার হবে। যা বাংলাদেশের জন্য অসম্ভব। কারণ বর্তমান সময়ে বছরে মুক্তি পায় মাত্র ৪৫ থেকে ৬০টি ছবি। তাই এ নিয়ম মানা সম্ভব হবে না বলেই জানান অনেকে।

তাই আলোচনা সাপেক্ষে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি আপাতত প্রতি হলে সপ্তাহে একটি করে ছবিই মুক্তির রীতি চালু রাখবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved