রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাসরিন। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু চিকিৎসা নেয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ফিরেছেন বাসায়। কিন্তু নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে নাসরিন বলেন, ডাক্তার তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।
ক্ষোভও প্রকাশ করে নাসরিন বলেন, যে সিনেমার জন্য আমার পুরোটা জীবন কেটে গেল সেই জগতের কেউ আমাকে দেখতে আসেনি। শিল্পীদের কল্যাণে যে চলচ্চিত্র শিল্পী সমিতি, তারাও কোনো খোঁজ নেয়নি।
কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাসরিন। এখন পর্যন্ত প্রায় এক হাজার সিনেমায় অভিনয় করেছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।