1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ‘ব্যাপক চাপে’ হিলারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ১০৯ Time View
SACRAMENTO, CA - JUNE 05: Democratic presidential candidate, former Secretary of State Hillary Clinton looks on during a campaign rally at Sacramento City College on June 5, 2016 in Sacramento, California. The California primary is June 7. (Photo by Justin Sullivan/Getty Images)

আগামী বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘প্রচণ্ড চাপ’ আছে বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। তার পরও আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের সাবেক এ ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসি ও রয়টার্সের

এক সাক্ষাৎকারে বিবিসিকে হিলারি বলেন, ‘অংশ নেব না এমনটা কখনোই বলিনি।’ ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারলে কেমন প্রেসিডেন্ট হতেন, এখন ‘সারাক্ষণই তাই ভাবেন’ বলে জানান ৭২ বছর বয়সী এ নারী। মেয়ে চেলসি ক্লিনটনের সঙ্গে যৌথভাবে লেখা ‘দ্য বুক অব গাটসি উইমেন’ বইয়ের প্রচারে যুক্তরাজ্যে গিয়েছিলেন হিলারি। সেখানে বিবিসি রেডিও ফাইভের লাইভ অনুষ্ঠানে এমা বারনেটের সঙ্গে কথোপকথনে হিলারিকে আগামী বছরের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তার উত্তরে তিনি বলেন, ‘আমি কেমন প্রেসিডেন্ট হতাম এবং আলাদা কী করতাম, যা আমার দেশ ও বিশ্বের কাছে গুরুত্ববহ হতো, সারাক্ষণই এসব ভাবি। অবশ্যই আমি এ বিষয়টি নিয়ে ভাবি, সারাক্ষণই ভাবি। যেই আগামীবার জিতুক না কেন, তাকে ভেঙে যাওয়া সবকিছু জোড়া লাগানোর চেষ্টা করতে হবে।’

নিউ ইয়র্কের সাবেক সিনেটর বলেন, ‘আমি, যেমনটা বলছি, কখনোই দাঁড়াব না এমনটা কখনো বলিনি। আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলতে চাই, বহু মানুষ বিষয়টি নিয়ে চিন্তা করতে আমাকে অনেক চাপ দিচ্ছে।’ তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অংশ নিতে কারা তার ওপর চাপ সৃষ্টি করছে সাবেক এ ফার্স্ট লেডি তা খোলাসা করেননি।

যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনের বছরখানেক বাকি থাকলেও ডেমোক্র্যাটরা এখনো ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী কাউকে হাজির করতে পারেনি। আগামী বছরের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পেতে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, হিলারির গতবারের প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সসহ ১৭ জন এখন মনোনয়ন দৌড়ে আছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved