1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শুধু বয়স্ক নয়, তরুণরাও মারাত্মক আক্রান্ত হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৬৬ Time View

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। আর আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে বৃদ্ধরা থাকলেও তরুণরা এ ঝুঁকির বাইরে নয়। ফলে তরুণদেরও সমান তালে সতর্ক থাকার আহবান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, করোনা ভাইরাসের ঝুঁকির বাইরে নয় তরুণরা। সামাজিক মেলামেশা বা যোগাযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর বিষয়ে সতর্ক থাকা উচিত তাদের।

ডব্লিউএইচও এর মহাসচিব টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে তরুণদের পদক্ষেপ ‘আরেক ব্যক্তির জীবন ও মৃত্যুর পার্থক্য’ গড়ে দিতে পারে।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বয়স্ক ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি বেশি হওয়ায় বিশ্বের বিভিন্ন জায়গাতেই তরুণদের মধ্যে এই ভাইরাস সম্পর্কে কম সতর্ক থাকার প্রবণতা দেখা যায়। কিন্তু বিষয়টি নিয়ে অবহেলা না করে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

সারাবিশ্বে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ করোনার প্রাদুর্ভাবে জীবন হারিয়েছেন। প্রায় সোয়া ৩ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও শুরুতে ধারণা করা হচ্ছিল যে করোনা ভাইরাসের কারণে বয়স্ক ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তবে নতুন কয়েকটি পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর সেই ধারণা পাল্টানোর সময় এসেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বয়স্কদের আক্রান্ত হওয়া সম্ভাবনা বেশি কিংবা ঝুঁকি এমন ধারণা থেকে বেরিয়ে এসে তরুণদেরও সতর্ক থাকতে আহবান জানিয়েছে বিজ্ঞানীরা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved