1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

করোনাঃকর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৮৫ Time View

চলচ্চিত্রের পরিচিত মুখ নিপুণ। এর বাইরে তিনি ব্যবসাও করছেন। গত কয়েক বছরে নিজ উদ্যোগে প্রসাধনী ও লাইফ স্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ গড়ে তুলেছেন। দেশের করোনা পরিস্থিতির কারণে এবার প্রতিষ্ঠানটি আপাতত বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ। তিনি এ প্রসঙ্গে বলেন, আপনারা জানেন পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এ সময় ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

যেখানে প্রায় ২৫জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের অগ্রীম বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষকেও সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না। তিনি জানান, বিদেশ থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফেরায় তারা এখন নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।

খবর মানবজমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved