1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বুবলির রহস্যময় নিরুদ্দেশে রহস্য রয়েই গেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৯১ Time View

চিত্রনায়িকা শবনম বুবলির রহস্যময় নিরুদ্দেশ হওয়ার খবর আপাতত শান্ত হয়েছে। কিন্তু এখনো রহস্যই রয়ে গেছে অনেক কিছু। বুবলির মা হওয়ার গুঞ্জনটি যখন ঘনীভূত, তখন কোনো সাড়া পাওয়া যায়নি বুবলির। 

এরপর যখন বিষয়টি ঘোলাটে হয়; পাশাপাশি শাকিবের পরামর্শেই অন্তঃসত্ত্বা বুবলি আমেরিকায় পাড়ি জমিয়েছেন এমন উভিযোগ উঠে, ঠিক তখন মুখ খুলতে শুরু করেন বুবলি ও তার পরিবার। তবে তাদের কথার মধ্যেও রহস্য রয়ে যায়।

ওই সময় বুবলির বোন মিমি সংবাদমাধ্যমকে বলেন, বুবলি বিদেশে, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফিরবেন। অন্যদিকে, বুবলির মাও বলেছেন, তিনি বিদেশে। কিন্তু গণমাধ্যমে বুবলি জানান, আমেরিকা নয়, ঢাকাতেই তিনি।

ঠিক এর দুদিন পর ঢালিউড সুপারস্টার শাকিব খান জানালেন, বুবলির সঙ্গে বন্ধত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। এসব কথার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের পরিস্থিতি দানা বাঁধতে শুরু করে।

আগের মতোই ফেসবুক, মুঠোফোনসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে এখনো দূরে আছেন বুবলি। চলচ্চিত্র মহলে জোর গুঞ্জন, বুবলি সত্যিই অন্তঃসত্ত্বা এবং অপু বিশ্বাসের মতোই দেশ কিংবা বিদেশে আত্মগোপনে আছেন।

প্রশ্ন উঠেছে, বুবলি যদি অন্তঃসত্ত্বা না হন, তাহলে বীর ছবির প্রচারে কেনো অংশ নেননি?  নির্মাতারাও খোঁজ নিয়ে তার কোনো হদিস পাচ্ছেন না। সবাই এই সময়ে করোনাভাইরাস নিয়ে সচেতনমূলক পোস্ট দিলেও বুবলি তার ভক্তদের উদ্দেশ্যে এমন কিছুই করেননি।

চলচ্চিত্রাঙ্গনের অনেকের মনেই প্রশ্ন- বুবলির কেনো এতো লুকোচুরি? অনেকেই বলছেন, ফেসবুকে লাইভে এসেও সব আলোচনার বা সমালোচনার জবাব দিতে পারেন। বুবলি যতক্ষণ সবার সামনে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তার এই মা হওয়ার খবর রহস্যই থাকবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved