ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন সন্দেহভাজন মানুষরা। ভাইরাসটি মোকাবিলায় বলিউডের বেশ কয়েকজন তারকা হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন। এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন বলিউডের শাহেনশাহ খ্যাত বিগ বি অমিতাভ বচ্চন।
বুধবার স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দী করে মহারাষ্ট্র সরকারের কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগিয়ে টুইট করেন বিগ বি।
ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, ভারতে যেসব ব্যক্তিকে আইসোলেশন বা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাচ্ছেন, তাদের হাতে সরকারিভাবে স্ট্যাম্প লাগানো হচ্ছে। যাতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সহজে জনগণের সঙ্গে মিশতে না পারেন।
তার অংশ হিসেবে টুইটারে টুইট করেছেন বিগ বি। ভোট দেয়ার পর ব্যবহৃত মানের কালি দিয়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির হাতে স্ট্যাম্প লাগানোর ছবি প্রকাশ করে সবাইকে সাবধান থাকার কথা উল্লেখ করে অমিতাভ। এছাড়া ভিডিও বার্তায় করোনা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন বিগ বি।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বলিউড অভিনেতা দিলীপ কুমার, ভজন সম্রাট অনুপ জালোটা কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরইমধ্যে সাইফ-কারিনা, অক্ষয়সহ বহু বলিউড তারকা শুটিং বাতিল করে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বিশ্বব্যাপী সাড়ে সাত হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। ভাইরাসটির আক্রমণে এক লাখ ৮৫ হাজার মানুষ আক্রান্ত বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে জানিয়েছে বিবিসি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
T 3468 – Concerned about the COVID 19 .. just doodled some lines .. in verse .. please stay safe .. 🙏 pic.twitter.com/80idolmkRZ
— Amitabh Bachchan (@SrBachchan) March 12, 2020