1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নওগাঁয় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ১০৫ Time View

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম আখতারুজ্জামান (৪৮)। তিনি রাণীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানার এসআই আখতারুজ্জামান ষ্টেশন এলাকায় ডিউটি শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী ট্রেন আন্তঃনগর রুপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরত্বর আহত হন।

 

আহত আখতারুজ্জামানকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান বলে জানান ওসি জহুরুল হক।

ট্রেনের ধাক্কায় নিহত আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারী থেকে রাণীনগর থানায় কর্মরত রয়েছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved