1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা: লাশ হয়ে ফিরলেন এক দম্পতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ১১০ Time View

হাজীগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুম বেগমের (৪২)। এ জন্য সোমবার রাতে ট্রেনে চাঁদপুরে আসছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় মারা যান তারা। তাই জীবিত নয়, মরদেহ হয়ে ফিরছেন এ দম্পতি।

মঙ্গলবার দুপুরে উপজেলার মজিবুরের বাড়িতে গিয়ে দেখা যায় সবাই মরদেহের জন্য অপেক্ষা করছে। এ ঘটনায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি পুরো গ্রামে চলছে শোকের মাতম।

জানা গেছে, মজিবুর রহমান স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় বসবাস করতেন। সেখানে কসমেটিক পণ্যের ব্যবসা করতেন তিনি। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজারগাঁওয়ে।

পারিবারিক সূত্র জানায়, মজিবুর রহমান ও তার স্ত্রী সোমবার রাতে সিলেট থেকে আন্তনগর উদয়ন এক্সপ্রেসে করে লাকসামে আসছিলেন। সেখান থেকে ভিন্ন রুটে চাঁদপুরে আসার কথা ছিল তাদের। কিন্তু পথে ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঢাকা-চট্রগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে উদয়ন এক্সপ্রেসের সঙ্গে ঢাকাগামী তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ওই দম্পতি মারা যান। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved