1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

করোনাভাইরাস মোকাবেলায় সার্কের সহযোগিতা চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫৪ Time View

করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুরু করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে পাকিস্তান।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন। খবর দ্য ডনের।

পাকিস্তান এমন সময় সার্কের গঠন কাঠামোর আওতায় করোনাভাইরাস মোকাবেলার আহ্বান জানাল, যখন ইসলামাবাদ ও নয়াদিল্লি মধ্যকার মতবিরোধের কারণে আঞ্চলিক এ সংস্থাটি অকার্যকর হয়ে রয়েছে।

ফারুকি শনিবার বিবৃতিতে বলেন, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলার উপায় নিয়ে কথা বলতে চান।

দক্ষিণ-এশীয় সহযোগিতা সংস্থা– সার্ক একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের যে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থার তুলনায় বড় ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে।

তবে সংস্থাটি ২০১৬ সাল থেকে অকার্যকর হয়ে রয়েছে। ওই বছর থেকে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যকার তীব্র মতবিরোধই মূলত সার্কের অকার্যকারিতার জন্য দায়ী।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ সদস্য।

এ ছাড়া ইরান ও চীন এই আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষক সদস্য এবং এই দুটি দেশই সার্কের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved