1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রেমিক-প্রেমিকা যখন মা-ছেলে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৯৯ Time View

ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ অপর্ণা কুমার ও হারশাদ আরোরা। ‘মায়াবী মলিং’ টিভি ধারাবাহিকে মা-ছেলের ভূমিকায় অভিনয় করেন তারা। কিন্তু বাস্তব জীবনে দুজন চুটিয়ে প্রেম করছেন।

২০১৮ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। কিন্তু নিজেদের পরস্পরের ভালো বন্ধু বলে দাবি করে আসছিলেন তারা। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অপর্ণা একটি ছবি পোস্ট করলে তাদের প্রেম নিয়ে নতুন করে কানাকানি শুরু হয়।

ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন অপর্ণা ও হারশাদ। এতে অপর্ণার মাথায় সিঁদুরও দেখা গেছে। এ নিয়ে ভক্তদের মনে কৌতূহল দেখা দেয়। পোস্টের নিচে একজন প্রশ্ন করেন, আপনারা কি বিয়ে করেছেন?

পরবর্তী সময়ে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে স্পটবয় ডটকমকে হারশাদ বলেন, হ্যাঁ, আমরা প্রেম করছি কিন্তু এখনো বিয়ে করিনি। শোয়ের শুটিংয়ের জন্য সিঁদুর ব্যবহার করতে হয়েছিল। বিয়ে হলে আপনারা জানতে পারবেন।

‘বেইন্তেহা’ টিভি ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান হারশাদ। বর্তমানে ‘তেরা কেয়া হোগা আলিয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে ‘নাগিন ফোর’-এ ইরাবতি পারিখ চরিত্রে অভিনয় করছেন অপর্ণা কুমার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved