1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ২১২ Time View

রঙিন পোশাকে বল হাতে যতটা উজ্জ্বল, সাদা পোশাকে ততটাই বিবর্ণ রুবেল হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেট বা টেস্ট ম্যাচ, রেকর্ড ভালো নয় কোথাও। সেই রুবেল জ্বলে উঠলেন সাদা পোশাক আর লাল বলে। জাতীয় লিগের ম্যাচে আগুন ঝরা বোলিংয়ে ৭ উইকেট নিয়েছেন ভারত সফরের দলে সুযোগ না পাওয়া পেসার।

মিরপুরে খারাপ আবহাওয়ার জন্য রাজশাহী ও খুলনার ম্যাচের প্রথম দিন মাঠে বল গড়ায়নি। রুবেলের এই জ্বলে ওঠার দ্বিতীয় দিনে রাজশাহী ১৫১ রানে অলআউট হয়েছে। জবাবে ৪ উইকেটে ১৫৪ রান করেছে খুলনা।

এই স্তরের আরেক ম্যাচে, বগুড়ায় ঢাকার বিপক্ষে এগিয়ে আছে রংপুর। রংপুর প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৩৪ রান করেছিল। জবাবে ঢাকা বিভাগ ২২২ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে গতকালকের খেলা শেষ হওয়া পর্যন্ত ৫ উইকেটে ২০০ রান করেছে রংপুর।

প্রথম স্তরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে সোমবার বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন রুবেল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে আছে বেশ ঘাসের ছোঁয়া। খানিকটা আর্দ্রতা ছিল। কন্ডিশন একটু স্যাঁতস্যাঁতে। সবকিছু পক্ষে পেয়ে রুবেলও বোলিং করেছেন দুর্দান্ত। নিয়েছেন ৫১ রানে ৭ উইকেট।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। আগের সেরা ছিল ২০১৭ সালে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট। ম্যাচে নিজের প্রথম স্পেলে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রুবেল। রাজশাহী পেয়েছিল ৩৯ রানের উদ্বোধনী জুটি। সোমবার সকালে অভিষেক মিত্রকে ফিরিয়ে রুবেলের শিকার শুরু। ৬ ওভারের ঐ স্পেলে পরে ফিরিয়ে দেন রাজশাহীর আরেক ওপেনার ৪৩ রান করা মিজানুর রহমানকেও।

এরপর তিনে নামা জুনায়েদ সিদ্দিককে ফেরান জিয়াউর রহমান। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক মিডল অর্ডারে নেন ফরহাদ হোসেন ও শাকির হোসেনের উইকেট। এরপর শুধুই রুবেল। একাই ধসিয়ে দিয়েছেন বাকি ব্যাটিং লাইনআপ।

নতুন স্পেলের প্রথম বলেই সাব্বির রহমানকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু। নিয়েছেন একের পর এক উইকেট। লাঞ্চের ঠিক আগে ফরহাদ রেজাকে ফিরিয়ে পূর্ণ করেছেন ৫ উইকেট। লাঞ্চের পরও চালিয়ে গেছেন তোপ। গুটিয়ে দিয়েছেন রাজশাহীকে।

লাঞ্চের আগে ও পরে মিলিয়ে দুর্দান্ত এই স্পেলে তার বোলিং ফিগার ছিল ৮.৪-৩-২০-৫! সাদা পোশাকে রুবেলের এই সাফল্য বিরল। বাংলাদেশের উইকেট ও কন্ডিশনে পেসারদের কাজ যদিও কঠিন, সেসব বিবেচনায় নিয়েও তার রেকর্ড ভীষণ সাদামাটা। ৫৭তম প্রথম শ্রেণির ম্যাচ চলছে তার, এই ৭ উইকেটের পর এখনো উইকেট মোটে ৯৩টি। ৫ উইকেটের স্বাদ পেলেন মাত্র চার বার।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী-খুলনা

রাজশাহী-১ম ইনিংস: ৫০.৪ ওভারে ১৫১/১০ (সানজামুল ৪৮, মিজানুর ৪৩, জুনায়েদ ২৩; রুবেল ৭/৫১, রাজ্জাক ২/৬০)। খুলনা-১ম ইনিংস: ৫৪ ওভারে ১৫৪/৪ (অমিত মজুমদার ৫৯, তুষার ৫৮; মুক্তার ২/২৬, মোহর ২/৩২)।

রংপুর—ঢাকা

রংপুর-১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৩৪/১০

এবং ২য় ইনিংস: ৮১ ওভারে ২০০/৫ (নাসির ব্যাটিং ১০৪, আরিফুল ৩০, নাঈম ইসলাম ২৬; তাইবুর ২/২৭, আরাফাত ২/৩৬)।

ঢাকা বিভাগ-১ম ইনিংস: ৬৪.১ ওভারে ২২২/১০ (রাকিবুল ৬৭, মজিদ ৫২, তাইবুর ৩৪, নাদিফ ২৯; মুকিদুল ৫/৩৭, আলাউদ্দিন বাবু ২/৪৪)। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved