হোলি উৎসবে মেতে উঠলেন সৃজিত মুখার্জি এবং মিথিলা। রঙের উৎসবের পর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তাদের সেই ছবি প্রকাশ্যে আসার পরই ভক্তরা ‘লাইক’ দিতে শুরু করেন।

হোলি উৎসবে বন্ধু এবং পরিবারের সঙ্গে সৃজিত-মিথিলা
এদিকে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ‘সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী মিথিলা’ খবরের এই শিরোনাম নিয়ে চোটে যান পরিচালক। মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলে সেখানে উল্লেখ করা হয়। আর তাতেই আপত্তি জানান সৃজিত।
নিজের বিরক্তির কথা ফেসবুকে শেয়ার করে সৃজিত লেখেন, সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনো পরিকল্পনা নেই। ঠিক যেমন অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী নোবেলটা পাননি। রাফিয়াত রশিদ একজন গুণী মহিলা। সৃজিতের ওই পোস্ট সামনে আসার পরই তা ছড়িয়ে পড়ে হু হু করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।