বর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান অভিনীত দুইটি সিনেমা ‘মাতাল’ ও ‘নায়ক’ মুক্তি পেয়েছে। হাবর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান অভিনীত দুইটি সিনেমা ‘মাতাল’ ও ‘নায়ক’ মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আরো কয়েকটি ছবি। তবে তার অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ এখনো মুক্তি পায়নি। অপেক্ষা ছিল সেন্সর ছাড়পত্রের। তে রয়েছে আরো কয়েকটি ছবি। তবে তার অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ এখনো মুক্তি পায়নি। অপেক্ষা ছিল সেন্সর ছাড়পত্রের।
অবশেষে রোববার ‘পাগলের মতো ভালোবাসি’ অফিসিয়ালভাবে সেন্সর ছাড়পত্র পায়। এর ফলে এখন আর ছবিটির মুক্তিতে বাধা থাকলো না।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী। নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নুর ও সুমিত সেন গুপ্তা।
‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে আরো রয়েছেন সাদেক বাচ্চু, জয় রাজের মতো অভিনেতা। নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু ও নুহরাজ।
সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত এ ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালে। শুটিং শেষ হয় চলতি বছরের শুরুর দিকে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই।
ছবিটির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।