প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এখন করোনায় আক্রান্ত ৫৬৪ জন। এদের মধ্যে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে আক্রান্তে সংখ্যা বেশি।
এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, করোনায় মোকাবিলায় তার মন্ত্রণালয় সম্পূর্ণরূপে কাজ করছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০০ টি’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বর্তমানে চীনে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। খবর ইত্তেফাক।