1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ২০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৬৫ Time View

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহতও হয়েছেন। শনিবার পাকিস্তানের কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টিপাতে অনেক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন স্থানে মূষলধারে বৃষ্টি হচ্ছে। ত্রাণ কর্মকর্তা তইমুর আলি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনায় ১৪ শিশু ও তিন নারী নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারা গেছেন আরো তিনজন। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি-ঘর ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। এছাড়া সেখানে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাকিস্তানের আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে আবহাওয়া আরো খারাপ হবে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved