1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

প্রাপ্তির ঝুলিতে আরো এক পুরস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৯০ Time View

অভিনেত্রী জয়া আহসান একইসঙ্গে কাজ করে যাচ্ছেন ঢাকা ও কলকাতার সিনেমায়। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। এবার এই অভিনেত্রীর প্রাপ্তির হালখাতায় যোগ হলো আরো একটি পুরস্কার।

এবার ওপার বাংলায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেলেন জয়া আহসান। শুক্রবার কলকাতার গায়েন মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

যেখানে জয়া হাজির হন মা রেহনা মেহমুদকে সঙ্গে নিয়ে। পুরস্কার নেয়ার সময় জয়া আহসানের পাশে আরো ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানসহ অনেকে।

পুরস্কার প্রাপ্তির পর জয়া আহসান বলেন, নিঃসন্দেহে পুরস্কার পাওয়া ভালো লাগার বিষয়। বেশ সুন্দর আয়োজন ছিল। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।

এর আগে, বাংলাদেশ থেকে ‘তুমি অনন্যা’ পুরস্কার পেয়েছেন গায়িকা রুনা লায়লা। এছাড়া এ পুরস্কারের মঞ্চে আলো ছড়িয়েছেন অভিনেত্রী শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী,  অপর্ণা সেন, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক তারাক।

সম্প্রতি জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনি সুতোয়’ ও ‘রবিবার’ মুক্তি পেয়েছে। এছাড়াও ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি দুটি। বাংলাদেশে ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’ ছবিগুলো রয়েছে মুক্তি অপেক্ষায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved