1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ক্যারিয়ারের সুসময়ে পূজা চেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১১১ Time View

বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন তরুণদের হার্ট থ্রব নায়িকা পূজা চেরি। গত বৃহস্পতিবার জাজের ফেসবুক পেইজ থেকে জ্বীন সিনেমার পূজার একটি একক পোস্টার প্রকাশ হয়। সেই পোস্টারটি দশ হাজার দুইশো বারের বেশি শেয়ার হয়েছে। যা দুই বাংলায় রেকর্ড করেছে।

এর আগের ও দুইটি রেকর্ড ছিল পূজার, একটি জ্বীন সিনেমার আরেকটি পোড়ামন-২ ছবির পোস্টারের। পোড়ামন-২ এর একটি পোস্টার ২ লাখের বেশি লাইক পায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ লাইকের অধিকারী।

এ বিষয়ে পূজা বলেন, ভক্তদের ভালোবাসায় এই রেকর্ডগুলো সম্ভব হয়েছে। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ এবং দোয়া চাই। আর বিশ্বাস করি, দর্শকরা সারা জীবন আমাকে এই ভাবেই ভালোবেসে যাবে।

এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি

এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি

পোড়ামন-২ সিনেমার ওহে শ্যাম গানটিতে দেখা গেছে সিয়ামের সঙ্গে পূজাকে। ইতিমধ্যে চার কোটি চুয়াত্তর লক্ষ বারেরও বেশি দেখা হয়ে গেছে গানটি। যা জাজের চ্যানেলে সর্বোচ্চ রেকর্ড। কিন্তু সিনেমার গানের ক্ষেত্রে এটা দুই নাম্বার রয়েছে। এই তালিকায় এক নাম্বারে রয়েছে শাকিব খানের দিল দিল দিল গানটি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা অভিনীত ছবি জ্বীন। নাদের খান পরিচালিত ছবিটিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। ছবিটি নিয়ে এরইমধ্যে সিনেমা প্রেমীদের মাঝে আগ্রহ তৈরী হয়েছে। ছবিটি নিয়ে চাহিদা দেখা গেছে হল মালিকদের মাঝেও।

এছাড়া আসছে রোজার ঈদে মুক্তি ঘোষণা এসেছে পূজার আরেক ছবি শান’র। পুলিশ এ্যাকশন ঘরানার ব্যয় বহুল এ ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছেন সিয়াম। এটি নির্মাণ করেছেন এ. রহিম। পূজা মনে করেন, তার অভিনীত সবচেয়ে ব্যয়বহুল ছবি শান।

সাইকো সিনেমায় এমন লুকে দেখা যাবে পূজাকে

সাইকো সিনেমায় এমন লুকে দেখা যাবে পূজাকে

এর বাইরে পূজার হাতে রয়েছে আরেক ছবি সাইকো। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন রোশান। ব্যস্তিক্রম ধর্মী সাইকো থ্রিলারধর্মী সিনেমাটিতে প্রথমবারের মতো আইটেম গানে নাচতে দেখা যাবে পূজাকে। কিছু দিন আগে বরফ ঘেরা পাহাড়ি অঞ্চলে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ছবির শুটিং হয়েছে।

আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে রোশানকে দেখা যাবে কিডন্যাপ হওয়া পূজাকে উদ্ধার করা একজন অফিসারের চরিত্রে। মেজবাহ উদ্দিনের প্রয়োজনায় এই ছবিতে আরো অভিনয় করছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিক।

পূজা জানান, নতুন আরো একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। আগামী ২ মে থেকে ছবিটির জন্য শিডিউল দিয়েছেন। পূজা বলেন, আপাতত ছবির নাম ও এ সম্পর্কে বিস্তারিত বলা নিষেধ রয়েছে। শুটিংয়ের আগেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বিস্তারিত তুলে ধরবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved