বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তার গান মানেই বলিউডের হিট লিস্টে জায়গা করে নেয়া। কিন্তু প্রথম থেকেই রাস্তা এতটা মসৃণ ছিল না। সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন তিনি।
একটি রিয়্যালিটি শো থেকে গানের ক্যরিয়ার শুরু করেন নেহা। তখন এক ঘরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এমনই জানিয়েছেন নেহা। নেহা বর্তমানে ঋষিকেশে একটি বিলাসবহুল বাংলোতে থাকেন, তার ছবি শেয়ার করেছেন। আর তার সঙ্গে সেই এক ঘরের বাড়ি, যেখানে তিনি জন্মেছিলেন তার ছবিও শেয়ার করেন।
সেই সময়ে বেশ অনটনেরই পরিবার ছিল তার। কিন্তু এখন নেহা ও তার ভাই দু’জনেই সফল। তাই একই শহরে বাংলো কিনেছেন তারা। নিজের অর্জন করা টাকায় বাংলো কিনে গর্বিত বলেও জানান তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।