1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

অভিনেত্রীর ছবি নিয়ে পরিচালকের প্রশ্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১০৬ Time View

পরিচালক আহমেদ খান পরিচালিত ছবি ‘থাপ্পর’। যেখানে অভিনয় করেছেন তাপসী পান্নু। তবে ছবির ব্যতিক্রমি কনসেপ্ট নিয়ে এবার সরাসরি কথা বলেছেন পরিচালক এবং অভিনেত্রী দু’জনেই। যেখানে ছবিটি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন পরিচালক।

আহমেদ খান বলেন, এই ছবির কনসেপ্ট আমার খুব অদ্ভুত লেগেছে। স্ত্রীকে একটা থাপ্পড় মারলেই কি স্বামী-স্ত্রীর মধ্যে পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায়? যদি স্ত্রীর কোনো সমস্যা হয়, তা হলে তারও স্বামীকে পাল্টা থাপ্পড় মারা উচিত।

এখানেই থেমে থাকেননি পরিচালক। তিনি আরো বলেন, আমি যদি কখনো আমার স্ত্রীকে থাপ্পড় মারি, তারো উল্টে আমাকে থাপ্পড় মারা উচিত। যদি সে বলে সে আমার সঙ্গে থাকতে চায় না, আমিও তাকে পাল্টা সে কথা বলতে পারি। কিন্তু সেটা দিয়ে কি আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে?

আহমেদের এই প্রতিক্রিয়া পাওয়ার পরে তাপসীর কাছেও এই বিষয়ে প্রশ্ন রাখা হয়। তাপসী এর জবাবে তার স্বভাবোচিত ভঙ্গিতে বলেন, এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আহমেদের যা ঠিক মনে হয়, সেটা নিয়ে ও ছবি বানায়। আমাদের যা ঠিক মনে হয়েছে, সেটা আমরা বানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তো দর্শকের হাতে।

প্রসঙ্গেত ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে সেভাবে মাতাতে পারছে না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved