প্রথম চলচ্চিত্রে বন্য চুম্বন আর সাহসী দৃশ্যের অভিনয়ে আলোচিত-সমালোচিত হন সারা আলী খান। বইতে থাকে আলোচনা-সমালোচনার ঝড়। সেই ঝড় না থামতেই ফের সমালোচনার ঝড় তুললেন সাইফ আলী খান ও অমৃতার কন্যা সারা। ভাই ইব্রাহীমের সঙ্গে খোলামেলা ছবি তুলে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ভাই ইব্রাহিমের জন্মদিনে স্বশরীরে উপস্থিত থাকতে পারেননি সারা। শুটিংরত সারা ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। পোস্ট করা ছবি দেখে অনুসারীদের মাথা চড়কগাছ। ওই ছবিতে ভাইয়ের সামনে বিকিনি পরে খোলামেলা পোজ দিয়েছেন সারা। যেখানে ইব্রাহীমকে স্বল্পবসনা পোশাক পরা অবস্থায় দেখা যায়।
এ ছবি নিয়ে সমালোচনার তীর যাচ্ছে সারার দিকে। এক নেটিজেন লিখেন, ভাই-বোনের পবিত্র সম্পর্কে আঘাত করেছ সারা। অন্যজন লিখেন, এর থেকে মৃত্যুও ভালো।

স্বল্পবসনা পরিহিত ভাই ইব্রাহীমের সঙ্গে বিকিনি পরা অবস্থায় সারা
এদিকে ভাই-বোনের খোলামেলা ছবির পক্ষ নিয়েছেন অনেক নেটিজেন। কিন্তু ভাই-বোনের যৌন উত্তেজনা বাড়ানোর মতো ছবি সহজে নিচ্ছেন না ভক্তরা।
সম্প্রতি কুলি নম্বর ওয়ার চলচ্চিত্রের কাজ সমাপ্ত করেছেন সারা। এখন ধনুশের সঙ্গে ‘অতরঙ্গী রে‘ নামের একটি চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন। ওই চলচ্চিত্রে খিলাড়ি খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও দেখা যাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।