1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১, ক্যালিফোর্নিয়া জরুরী অবস্থা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৩ Time View

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেঁড়ে ১১ জনে দাঁড়ালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনা ভাইরাসে এক বৃদ্ধের মৃত্যুর পর সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। কর্মকর্তারা জানায়, ৭১ বছর বয়সী ওই বৃদ্ধ প্রিন্স ক্রুস নামের একটি প্রমোদ তরীর যাত্রী ছিলেন। মৃত ওই বৃদ্ধ প্রমোদ তরীটি দিয়ে গতমাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো থেকে মেক্সিকো ভ্রমণ করেন।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনই মারা গেছেন ওয়াশিংটন রাজ্যে। তবে টেক্সাস এবং নেবরাস্কায়েও আক্রান্তের সংখ্যা বেড়েছে।এছাড়া যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনা ভাইরাস শনাক্তে পুরো যুক্তরাষ্ট্রে পরীক্ষা ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

বিশ্বজুড়ে ৯৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved