1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

রাজশাহীতে অভিনেত্রী মাহিয়া মাহির ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ১২০ Time View

রাজশাহীর তানোরে মুজিববর্ষ উপলক্ষে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির উদ্যোগে দুইদিনব্যাপী স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বুধবার ৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুর হক। এতে বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

এছাড়া আরও উপস্থিত থাকবেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহতো ও তানোর থানার ওসি রাকিবুর হাসান। খেলার আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মিঠু শেখ জানান, নায়িকা মাহির নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এ সুবাদে মুজিববর্ষ উপলক্ষে মাহি তার নিজ উদ্যোগে ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’ খেলার আয়োজন করেন।

মুণ্ডুমালা পৌর এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভিন্নরূপে সেজেছে খেলার মাঠ। এলাকায় চলছে উৎসবের আমেজ।

দুইদিনব্যাপী এ খেলাটিতে ১৬টি দল অংশগ্রহণ করবে। পরদিন ৫ মার্চ বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন মাহি। পরে মঞ্চে নাচবেন ও গাইবেন তিনি নিজেই।

খেলায় খেলোয়াড় ও দর্শকদের সুবিধার কথা ভেবে মাঠের চার পাশে ও ওপরে সামিয়ানা দেয়া হয়েছে। এছাড়াও মঞ্চটি নৌকার প্রতীকে সাজানো হয়। খেলার আয়োজন করেছেন ‘স্বপ্ন’ নামের একটি অরাজনৈতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবক সংগঠন।

দর্শক ও অতিথিদের নিরাপত্তার কথা ভেবে থানা ও ফাঁড়ি পুলিশের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।  খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved