1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

চোখে ট্যাটু করিয়ে দৃষ্টিশক্তি হারালেন মডেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৯৭ Time View

চোখের সাদা অংশে ট্যাটু করিয়ে দৃষ্টিশক্তি হারালেন এক মডেল! ভয়ানক এই কাজটি করেছেন পোল্যান্ডের রোকলার বাসিন্দা অ্যালেক্সান্দ্রা স্যাডোওস্কা। এনডিটিভি খবরে বলা হয়েছে, ওই মডেল র‌্যাপার পোপেকের মতো লুক পেতে চোখের মধ্যে ট্যাটু করার চিন্তা করেন। নিজের চিন্তা বাস্তবায়ন করতে চোখের সাদা অংশ কালো রং দিয়ে ট্যাটু করাতে যান স্থানীয় এক শিল্পীর কাছে। পিয়েটর এ নামের ট্যাটু শিল্পী তাকে ট্যাটু করে দেন।

আইবল ট্যাটুকে স্ক্লেরাল ট্যাটুও বলা হয়। এটি দেহ পরিবর্তনের একটি চূড়ান্ত রূপ। যেখানে স্থায়ীভাবে রঙিন করার জন্য কোনো ব্যক্তির চোখের সাদা অংশে কালি দিয়ে ট্যাটু করা হয়। এই পদ্ধতির দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অজানা বলছেন বিজ্ঞানীরা।

২৫ বছর বয়সী মডেল চোখে ট্যাটু করানোর পর থেকে চোখে ব্যথা অনুভব করছেন।ট্যাটু শিল্পী তাকে বলেছিলেন, এই যন্ত্রণা স্বাভাবিক এবং পেইন কিলার খেলেই নাকি ব্যথা কমে যাবে। তবে আলেক্সান্দ্রা স্যাডোওস্কাকে অনিচ্ছাকৃতভাবে মারাত্মকভাবে অক্ষম করার জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে ওই ট্যাটু শিল্পীর।

তদন্তে দেখা জানা যায়, চোখের মণিতে ট্যাটু আঁকতে গিয়ে ওই শিল্পী মারাত্মক ত্রুটি করেছিলেন। তিনি চোখের ট্যাটুর জন্য বডি ইংক ব্যবহার করেছিলেন যা চোখের সংস্পর্শে আসাই উচিত নয়।

আলেক্সান্দ্রা স্যাডোওস্কা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করেছেন বলে জানা গেছে। তবে চিকিৎকরা বলছেন, ট্যাটুর রঞ্জকটি তার টিস্যুতে পৌঁছে গেছে। ফলে দৃষ্টি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই। খবর ইত্তফোক। 

https://www.instagram.com/p/B5DH5_qBTMM/?utm_source=ig_embed

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved