1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

রূপচর্চা: ঘরোয়া পাঁচ উপাদান ত্বকে ব্যবহার করলেই বিপদ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৭৩ Time View

রূপচর্চায় নিত্যনতুন প্রসাধনীর ব্যবহার বেড়েই চলেছে। নামী-দামী সব ব্র্যান্ডের প্রসাধনী সবাইকেই আকর্ষণ করে। যা অনেক ব্যয়বহুলও। তবে এসব প্রসাধনী ছাড়াও ঘরোয়া উপায়ে অনেকেই রূপচর্চা করেন।

সবাই মনে করেন, ঘরোয়া এসব পদ্ধতিতে স্বল্প ব্যয় হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীনও। তবে ঘরোয়া উপাদান বলেই সব জিনিস ত্বকের জন্য ভালো তা কিন্তু নয়! কারণ আমাদের মুখের ত্বক অনেক বেশি কোমল হয়ে থাকে। তাই চিন্তাভাবনা ছাড়াই কোনোকিছু ব্যবহার করলে ত্বক ভীষণরকম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জেনে নিন কোন পাঁচটি জিনিস কখনোই মুখে ব্যবহার করবেন না-

গরম পানি

অনেকেই মনে করেন ত্বক পরিষ্কার করতে গরম পানি উত্তম। কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটি করেন সবাই। গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করলে মুখের সব আর্দ্রতা উবে গিয়ে ত্বক প্রচণ্ড রুক্ষ হয়ে যাবে। তাই স্টিম ফেসিয়াল করতেই পারেন। কিন্তু কখনোই সরাসরি মুখে গরম পানি ব্যবহার করবেন না। সবসময় মুখ ধোয়ার পানিতে ঠাণ্ডা পানি মিশিয়ে ঈষদুষ্ণ করে নিন। তাতে ত্বকের পিএইচ ব্যালান্স বজায় থাকবে, ত্বকের কোমলতাও বজায় থাকবে।

টুথপেস্ট

হঠাৎ ব্রণের আক্রমণ ঠেকাতে কিংবা দাগ দূর করতে টুথপেস্টের কথা অনেকেই বলে থাকেন। কিন্তু ত্বকে টুথপেস্ট ব্যবহার করলে মেলানিন বেশি তৈরি হয়ে ত্বকের রঙ পালটে যেতে পারে, জায়গাটা কালো হয়ে যেতে পারে। টুথপেস্টে মিন্ট থাকে যা থেকে ত্বকে জ্বালাভাব আর কালো দাগছোপ দেখা যায়। তাই মুখে কখনোই টুথপেস্ট ব্যবহার করবেন না।

লেবুর রস

রূপচর্চার বিভিন্ন উপাদানের সঙ্গেই এই লেবুর রস মিশিয়ে ব্যবহার করা হয়। তাই বলে কখনোই মুখে সরাসরি লেবুর রস ব্যবহার করতে যাবেন না যেন! লেবুর রস প্রচণ্ড অ্যাসিডধর্মী এবং এটি আপনার ত্বক পুড়িয়েও দিতে পারে। লেবুর রস লাগানোর পরে মুখে জ্বালা করা বা ফোসকা পরার উদাহরণ রয়েছে অনেক।

ওয়্যাক্স

আমরা সবাই জানি যে, শরীরের অন্য যে কোনো অংশের তুলনায় আমাদের মুখ অনেক বেশি কোমল আর স্পর্শকাতর। তাই হাত-পায়ের লোম তুলতে ওয়্যাক্স ব্যবহার করুন, কিন্তু তা মুখে ছোঁয়াবেন না! মুখের লোম তুলতে ওয়্যাক্স ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে ত্বকে প্রচণ্ড জ্বালা করবে, মুখ লাল হয়ে যাবে। মুখের লোম তুলতে অনেক বেশি নিরাপদ হল থ্রেডিং, তাই সেটাই করুন।

মেয়াদোত্তীর্ণ সানস্ক্রিন

সানস্ক্রিনের মেয়াদ শেষ তবু ড্রেসিং টেবিলে পড়ে আছে? আর আপনিও তোয়াক্কা না করে তা মুখে ব্যবহার করছেন! এর ফলেই হতে পারে সর্বনাশ! কারণ মেয়াদোত্তীর্ণ সানস্ক্রিন ত্বককে রোদ থেকে সুরক্ষা দেয় না। বরং নানা ক্ষতি করে। তাই রোদ থেকে বাঁচতে নতুন সানস্ক্রিন কিনে নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved