1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রণবীরের টাকায় প্রযোজনা করছেন দীপিকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৯৪ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেকে বলিউডেই ধরে রাখেননি। নিজের প্রতিভার জানান দিতে চান বিশ্বব্যাপী। আর তাই পাড়ি জমিয়েছেন হলিউডেও। তবে অভিনয়ের বাইরে প্রযোজনাও শুরু করেছেন তিনি। কিন্তু এরপর থেকেই অনেকে নায়িকার দিকে আঙ্গুল তুলে বলেছেন, নিজের টাকায় নয়, স্বামী রণবীরের টাকায় প্রয়োজনা করছেন। 

কিন্তু নায়িকা স্পষ্ট জানিয়েছেন, যারা এই ধারণা করে বসে আছেন তারা ভুল ভাবছেন। অভিনেত্রী জানান, নিজের রোজগারকে কাজে লাগিয়েছেন তিনি। প্রযোজনা করতে অন্য কারো টাকা নিতে হয়নি। এক্ষেত্রে তার স্বামী রণবীর সিংয়ের কোনো অর্থও তিনি কাজে লাগাননি।

দীপিকা প্রথমবার প্রযোজনা করেন ছপাক নামের একটি ছবি। এটি নির্মাণ করেন মেঘনা গুলজার। ছবিটিতে অর্থ লগ্নি করার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন দীপিকা।

হলিউডে ভিন ডিজেলের সঙ্গে ট্রিপল এক্স-এ অভিনয় করেন রণবীর ঘরণী। এই ছবির পর সেখানকার কোন ছবিটি নিয়ে ব্যস্ত হবেন দীপিকা? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, হলিউডে আমি সব সময় কাজ খুঁজে বেড়াই, বিষয়টা কিন্তু এমন নয়। আর হলিউডেই ছবি করতে হবে এমনও নয়। যে সিনেমার মাধ্যমে সবার সামনে নিজেকে প্রকাশ করতে পারবো সেই ছবি করবো। সেটা ভারতীয় হোক বা আন্তর্জাতিক।

দীপিকা ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবির মাধ্যমে। এরপর চেন্নাই এক্সপ্রেস, পদ্মাবত কখনো বাজিরাও মাস্তানির মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

বর্তমানে এই অভিনেত্রী সিনেমা ৮৩তে অভিনয় করছেন। কবির খান পরিচালিত সিনেমাটির গল্প তৈরি হয়েছে ১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে। এতে সেই সময় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে দখা যাবে দীপিকাকে। সিনেমাটি আগামী ১০ এপ্রিল ‍মুক্তি পাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved