1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

অটিস্টিক শিশুদের গল্পে সজল-যুথি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৮৫ Time View

নানা প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় অটিস্টিক শিশুদের। একটু আদর আর সহযোগিতা পেলে তারাও অনেক কিছু করতে পারে। নিজেদের প্রামাণ করার সুযোগ পেলে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে তারা। এমন ভাবনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ডব্লিউ’। অটিস্টিক শিশুদের জীবনের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করছেন আর এন টুম্পা।

নাটকটিতে অটিস্টিক ছেলের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকটিতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন যুথি। সুস্ময় সুমনের রচনায় নাটকটিতে সজলকে দেখা যাবে ডাব্লু আর যুথিকে দেখা যাবে সোহেলি চরিত্রে।

নির্মাতা টুম্পা বলেন, এখন প্রেম-ভালোবাসা নিয়ে নাটকের ট্রেন্ড চলছে। আমি একটু এর বাইরে গিয়ে ভিন্ন ধারণার কাজ করেছি। অটিস্টিকদের পাশ দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এমন সুন্দর একটি গল্প নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। নাটকটিতে সজল ভাইকে একটু পরিণত বয়সেই দেখিয়েছি। পরিণত হলেও তার আচরণ সেই শিশুর মতই। চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। একজন মানুষও যদি আমাদের নাটকটি দেখে সচেতন হন, আমাদের পরিশ্রম সার্থক হবে।

‘ডব্লিউ’ নাটকে অটিস্টিক ছেলের চরিত্রে সজল

‘ডব্লিউ’ নাটকে অটিস্টিক ছেলের চরিত্রে সজল

সজল বলেন, অটিস্টিক মানুষদের দেখলে সমাজের অনেক মানুষই একটু ভিন্ন চোখে দেখে। যেটা আসলেই উচিত নয়। সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে সবাই মিশলে, একটু সহযোগিতা করলে তারাও সবার মত স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

যুথি বলেন, নাটকের গল্পটি অটিজম নিয়ে। এইরকম একটা গল্পে কাজ করতে পারাটাও বেশ ভালো লাগার। এখানে আমি সজল ভাইয়ের বিপরীতে কাজ করেছি। তিনি একজন অটিস্টিক ছেলের চরিত্রে অভিনয় করেছেন। তাকে সারিয়ে তুলতে গিয়ে একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে যায়, কিন্তু শেষদিকে সেটা পরিণতি পায় না। এই নাটকটি দর্শকমনে এক অন্যরকম অনুভূতি তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।

সজল ও যুথি ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, খান সুমন, অপু সরকার, শিরিন আলম, আসলাম প্রমুখ।  শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved