1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর বায়োপিকে আইয়ূব খানের চরিত্রে মিশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ১০০ Time View

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

এরইমধ্যে মাঠে নেমেছেন এই পরিচালক। শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ। চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই।

জানা গেছে, এই ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ূব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এমন খবরই নিশ্চিত করেছে একাধিক সূত্র।

১৯৫৮ সালের ৭ অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানে সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন তিনি। ২৭ অক্টোবর আইয়ুব মির্জাকে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে নিজে রাষ্ট্রপতির পদে আসীন হন আইয়ূব খান। এরপর তিনি কায়েম করেন তার স্বৈরাশাসন। তার অন্যায় ও অমানবিক শাসনে বিপর্যস্ত হয়ে উঠে পাকিস্তানিদের জীবন।

বিশেষ করে তিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের উপর নানা অন্যায় আদেশ চাপিয়ে দেন। তার প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আইয়ুব খানের বিরুদ্ধে অনেক বিক্ষোভ এবং মিছিল অনুষ্ঠিত হয় দফায় দফায়। অবশেষে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে আইয়ূব খানের পতন ঘটে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্যারিয়ারে আইয়ূব খান খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই তার জীবনীতেও এই চরিত্রের উপর গুরুত্ব থাকছে। সেই চরিত্রটিই শ্যাম বেনেগালের ফ্রেমে পর্দায় ধারণ করবেন মিশা সওদাগর।

এ বিষয়ে ছবিটির পরিচালনা টিম অবশ্য মুখ খুলছে না। তারা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতেই এ ছবির শিল্পীদের পুরো তালিকা প্রকাশ করে চমক দিতে চায়। তবে বেশ কয়েকটি সূত্র বলছে শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ ছবিতে পাকিস্তানের ইতিহাসে বর্বর ও নিষ্ঠুর শাসক আইয়ূবের চরিত্রে হাজির হবেন মিশা।

এ প্রসঙ্গে যোগাযোগ করলে মিশা সওদাগর বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। যেখানে আইয়ূব খানের চরিত্রের কথা উল্লেখ আছে। তবে ১৭ মার্চের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘এই ছবিতে আরো অনেক গুণী-শিল্পীদের অভিনয়ের কথা শুনেছি আমি। একে তো এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা। তারসঙ্গে শ্যাম বেনেগালের মতো আন্তর্জাতিক মানের নির্মাতার পরিচালনায় এত এত গুণী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ। এখানে কাজ করতে পারাটা অবশ্যই আনন্দের। দেখা যাক কী হয়।’

এদিকে এই বায়োপিকের জন্য আংশিক শিল্পী নির্বাচনের কাজ শেষও হয়েছে। সেই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। এই তালিকা থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

এতে সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন দেওয়ান মো. সাইফুল ইসলাম সামদ, এ. কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাষানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, শেখ কামালের চরিত্রে বয়স ভিত্তিক ভাবে অভিনয় করবেন কামরুল হাসান/ইশরাক তূর্য্য/ তৌহিদ, শেখ জামালের চরিত্রে শরীফ সিরাজ, মানিক মিঞার চরিত্রে তুষার খান, খন্দকার মোস্তাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ মনির চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে বয়সভিত্তিক রূপে কয়েকজনকে অভিনয় করতে দেখা যাবে নুসরাত ফারিয়া (ছোট শেখ হাসিনা), জান্নাতুল সুমাইয়া (বড় শেখ হাসিনা), ওয়ানিয়া জারিন আনভিতা (শেখ হাসিনা ৮-১২ বছর) ও সামান্তা রহমান (শেখ হাসিনা ছোট)।

চমক হিসেবে হাজির হতে পারেন অমিতাভ বচ্চনও। কিছু সূত্র বলছে পরিণত বয়সের বঙ্গবন্ধুর চরিত্রে শ্যাম বেনেগালের পছন্দ অমিতাভকে। তবে ওই অভিনেতার শারীরিক অবস্থার নির্ভর করছে তার থাকা বা না থাকা।

চলতি বছরের ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। এই মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণ কাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত দুই ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved