1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কলকাতায় যাচ্ছেন মোশাররফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ১০৫ Time View

টলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর চলচ্চিত্র ‘ডিকশনারি’-তে দেখা যাবে তাকে।

এরইমধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। আর ৭ মার্চ থেকে শুটিংয়ে অংশ নেবেন মোশাররফ। এর আগের দিন কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে এ তারকার।

এই দফায় ভারতের বিভিন্ন লোকেশনে দুই সপ্তাহের মতো শুটিংয়ে অংশ নেবেন তিনি।

একই ছবিতে নায়ক হিসেবে আরও থাকছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে মন্ত্রী ব্রাত্য এটি পরিচালনা করছেন।

এই রাজনীতিকের বড় পরিচয় তিনি নাট্যকর্মী। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার সুনাম আছে। ২০১০ সালে তিনি সর্বশেষ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

এবার আসছে তার পরবর্তী নির্দেশনা। পাশাপাশি এতে থাকছেন তার স্ত্রী নাট্যকর্মী পৌলমি বসুও।

জানা যায়, ছবিতে সম্পর্কের ব্যবধান উঠে আসবে। এখানে একটি গল্পে স্বামী ও স্ত্রী হিসেবে থাকবেন মোশাররফ ও পৌলমি। মোশাররফ এক নব্য ব্যবসায়ীর চরিত্রে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন।
অন্য গল্পে থাকছেন আবির, পরমব্রত ও নুসরাত।

ব্রাত্য বসু ২০০৩ সালে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন। এতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। নাম ছিল ‘রাস্তা’। ২০০৫ সালে তিনি নির্মাণ করেন ‘তিস্তা’ এবং ২০১০ সালে ‘তারা’ চলচ্চিত্র।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved