1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিয়ের পর দুঃখ প্রকাশ করলেন শাওন-টয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৯১ Time View

হঠাৎ করেই গেল ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও অভিনেতা সায়েদ জামান শাওন। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের বাইরে কেউ উপস্থিত ছিলেন না। এ আয়োজনের বিষয়ে কাছের অনেকে জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টয়া ও শাওন।

টয়া ও শাওন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যৌথ স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। সেখানে তারা লেখেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ! অভিভূত আমরা আপনাদের ভালোবাসায়। খুব অল্প সময়ের প্রস্তুতিতে, স্বল্প পরিসরে, পরিবারের মুরুব্বিদের উপস্থিতিতে আমাদের নিকাহ্ আয়োজন।

এ স্ট্যাটাসে তারা আরো লেখেন, সময় স্বল্পতা আর দু’জনের ব্যস্ততায় চোখের পলকেই হাজির হয়ে যায় ২৯ ফেব্রুয়ারি। এই তারিখটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এত তাড়া। আর এই তাড়াহুড়োয় জানাতে পারিনি কাউকেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ফেসবুকে টয়া ও শাওন আরো লিখেছেন, অগণিত অভিমানী ক্ষুদেবার্তা, ফোন কল, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা অনুভব করলাম আপনাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ। আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা বিয়ের পূর্ণ আয়োজন করবো। দাওয়াত পাবেন, না পেলেও চলে আসবেন। অভিমান ভুলে প্রাণ খুলে আমাদের দোয়া করে যাবেন।

প্রসঙ্গত, ছয় বছর আগে শাওন আর লাক্সসুন্দরী টয়ার পরিচয় হয়। তবে বন্ধুত্ব হয় বছর খানেক আগে একসঙ্গে একটি শর্টফিল্মে কাজ করার সুবাদে। সেই বন্ধুত্ব থেকেই প্রেমের শুরু চার মাস আগে। সেই প্রেমকে পরিণয় দিতে তারা বেছে নেয় ২৯ ফেব্রুয়ারি বা লিপ ইয়ারের মতো বিশেষ দিনটি।   খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved