1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ডিডিএলজে-র সিকুয়েল চান গৌরী খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৯৬ Time View

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র উল্লেখ করার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ যেন আরো বেড়ে গেছে। গৌরী খানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, শাহরুখ এবার ‘ডিডিএলজে’র পার্ট টু করার কথা ভাবতে পারে। আদিত্যকেও (চোপড়া) বলব আমি। সেই ছবিটা যদি প্রথম ছবির মতো আইকনিক হয়, তা হলে যত বিদেশি প্রেসিডেন্ট এ দেশে আসবেন, সকলেই প্রসঙ্গটি তুলবেন!

‘ডিডিএলজে’র সিকুয়েল হবে কি না, সময় বলবে। কিন্তু শাহরুখ-ভক্তরা অভিনেতার ছবির প্রত্যাশায়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে।

মুম্বাইয়ের একটি নামজাদা ডিজাইনার স্টোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌরী। সেখানে সুজান খান, নীলমসহ তার গার্ল গ্যাংয়ের অনেকেই উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় শাহরুখের নাম ছিল না। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি সেখানে হাজির হন।

শাহরুখের আগমন নিয়ে গৌরী বলেন, আর্কিটেকচার, ইন্টিরিয়র ডিজাইন ও খুব ভাল বোঝে। শাহরুখ অভিনেতা না হলে নিঃসন্দেহে আর্কিটেক্ট হতে পারত। ও আমার কোনো ডিজাইন ভাল বললে, আমি গর্বিত হই।

সম্প্রতি নিজেদের বাড়িতে শাহরুখের ঘরের ডিজাইনে অদল-বদল করেছেন গৌরী, যা অভিনেতার বিশেষ পছন্দ হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved