সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসম্মত খাবারের আয়োজন নিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারে ‘‘মেন্যু ফুড’’ কর্নারের উদ্ভোধন করা হয়েছে। আজ শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যাবেলা সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারে এ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান পাপ্পু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ‘‘মেন্যু ফুড’’ কর্নারের উদ্ভোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, নাসিক ১ নাম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, সাংবাদিক সোহেল রানা, হাজী মোঃ জয়নাল আবেদীন, আবুল হোসেন, মইন উদ্দিন ও মিলন আহমেদ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান বাবু, আকাশ খান ডন, আলমগীর হোসেন, কাওসার, ইমন রাজা, হাবিব, শাকিল, বাবু, নাঈম, মেরাজ, যুবায়েত, তানভীর, অর্পন, রিজন ও মাহাদীহাসান প্রমুখ।