1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

‘আদুরে ভূত’ রূপে সৃজিত-মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৩ Time View

হৃদয়ে বহমান ফাগুন যুগল মনে দেয় দোলা। সেই দোলায় আছেন কলকাতার জনপ্রিয় গুণী পরিচালক সৃজিত মুর্খাজি ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি সারা শরীরের রঙ মেখে ‘আদুরে ভূত‘ রূপে আবির্ভূত হয়েছেন সৃজিত। শুধু তিনি একাই নয়, তার সম্মুখে রয়েছেন তার স্ত্রী মিথিলাও, যার শরীরেও রয়েছে ‘আদুরে ভূত‘ রূপ।

সৃজিত তার ফেসবুক হ্যান্ডেলে সেই দৃশ্যের ছবি শেয়ার করেছেন। সেখানে সৃজিত-মিথিলার পাশাপাশি এক শিশুকে দেখা গেছে। ওই শিশু দুই হাত মেলে ডানার রূপ নিয়েছে। সৃজিতও তাকে অনুসরণ করতে ভুলেননি। আর প্রিয়তমা রঙিন স্ত্রী হাসির ঝলক ছড়িয়ে ছবিটি তুলেছেন বলে ধারণা করা হচ্ছে।

ছবিটির ক্যাপশনে কবির সুমনের বিখ্যাত গান ‘তোমার কথার রঙ কি লাল? হলুদ সবুজ হালকা নীল? বুঝি বা শুভ্র শরৎকাল/ তোমার কথার শঙ্খচিল’ লিখেছেন সৃজিত। এতে বুঝাই যাচ্ছে, কত সুখে আছেন এ তারকা জুটি।

বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আলোচনায় আসেন সৃজিত। সেই ছবিতে এক, দুই, তিন নয়, ছয় শ্যালিকায় পরিবেষ্টিত ছবি ফেসবুকে শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘বলো না শ্যালিকা তারে/ যেও না যেও না প্রিয়।’

কয়েক বছর ধরে সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন, আলোচনা ছিল। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিও চ্যাট প্রকাশ পায়। এতে হট টপিকে পরিণত হয়েছিলেন মিথিলা। তখন মিথিলার পাশে দাঁড়িয়েছিলেন সৃজিত।

এরপর সম্পর্কের কথা জানান দিয়েই বিয়ের ঘোষণা দেন। কিন্তু ঘোষণার তারিখের বদলে হঠাৎ ২০১৯ সালের ডিসেম্বরে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে গাঁটছড়া বাঁধেন সৃজিত-মিথিলা। তারপর থেকেই এ তারকা জুটি নানা স্থানে ঘুরাঘুরি করছেন। আর ভক্তদের সঙ্গে তাদের সুখের মুহূর্তগুলো শেয়ার করছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved