1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নেশায় আসক্ত মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৬ Time View

ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি এখন ব্যস্ত রয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজ নিয়ে। মঙ্গলবার থেকে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। টানা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার শুটিং। এ ছবির গল্পে উঠে আসছে শোবিজের গল্পই। যেখানে একটা সময় মাদকাসক্ত অবস্থায়ও দেখা যাবে মাহিকে।

ছবিতে মাহিয়া মাহি অভিনয় করছেন একজন সুপারস্টার মডেলের চরিত্রে। যার নাম যানিয়া। যিনি সাধারণ মেয়ে থেকে সুপারস্টার মডেল হয়ে ওঠেন। দেশ-বিদেশে তার নাম যশ খ্যাতি! হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে তিনি সাফল্য পেলেও একটা সময় জনপ্রিয়তা হারাতে থাকে। সেই হতাশায় যিনি মাদকে নিজেকে ডুবিয়ে দেবেন।

মাহি জানান, বাস্তবে সিগারেটের গন্ধও সহ্য করতে পারে না তিনি। অথচ এ ছবির শুটিংয়ের প্রয়োজনে দুদিন ধরে সিগারেট ফুঁকতে হচ্ছে। মাঝেমধ্যে কাশি পাচ্ছে, মাথাও ঘুরছে কিন্তু কিছু করার নেই। ক্যামেরার সামনে গেলেই গল্পের কারণে সিগারেট নিতে হচ্ছে।

 

‘স্বপ্নবাজি’ সিনেমার দৃশ্যে মদের গ্লাস হাতে মাহিয়া মাহি

‘স্বপ্নবাজি’ সিনেমার দৃশ্যে মদের গ্লাস হাতে মাহিয়া মাহি

আট বছর হতে চললো মাহির ক্যারিয়ারের বয়স। এই সময়কালে তার ক্যারিয়ায়ে দুবার টার্নিং পয়েন্ট এসেছে। একটি ‘পোড়ামন’ অন্যটি ‘অগ্নি’ ছবির মাধ্যমে। তবে ‘স্বপ্নবাজি’র মাধ্যমে ক্যারিয়ারের তৃতীয় টার্নিং পয়েন্ট খুঁজে পেয়েছেন বলে দাবি মাহির। তাই যতোই কষ্ট হোক নিজের সর্বোচ্চ দিয়ে এ সিনেমার কাজ করতে চান তিনি।

মাহি বলেন, যানিয়ার মতো চরিত্রে আগে কখনোই অভিনয় করিনি। মদ, হিরোইন, কোকেন সবকিছু কীভাবে নিতে হয় গল্পের প্রয়োজনে এসবও আমাকে আয়ত্ত করতে হচ্ছে। ছবিতে নিজেকে ভাঙার অনেক সুযোগ রয়েছে। সেভাবেই চেষ্টা করে যাচ্ছি।

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর ছবি ‘স্বপ্নবাজি’। মাহিয়া মাহি ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন সিয়াম আহমেদ, পিয়া জান্নাতুল, উর্বী, তানভীর, সুমন আনোয়ারসহ অনেকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved